ঢাকা | বঙ্গাব্দ

বিরোধী এমপিদের নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বিরোধী এমপিদের নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ad728

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ মূলত মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও বিরোধী দলের সদস্য হিসেবে এ ধরনের কোনো বরাদ্দ পাননি।

স্পিকার বলেন, “৪০ বছর আমি এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।”

স্পিকারের এ মন্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, বর্তমান উদ্যোগের লক্ষ্য দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে স্থানীয় পর্যায়ের ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স