ঢাকা | বঙ্গাব্দ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
ad728

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার, ১৬ অক্টোবর দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণ করার পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ ধরে রাখা সম্ভব।

দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার মর্ত্যে আগমন এবং অশুভ শক্তির বিনাশের ধারণা এ উৎসবের সঙ্গে যুক্ত। সত্য ও সুন্দরের আরাধনা এবং সৃষ্টির কল্যাণ কামনা শারদীয় দুর্গোৎসবকে বিশেষ তাৎপর্য দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করেন। তাঁর ভাষায়, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাংলাদেশের দীর্ঘদিনের মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে। এসব চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট শাসনের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে এবং দেশ পুনর্গঠনের কাজ চলছে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাকে তিনি সরকারের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রত্যেকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সংবিধান সংস্কার পরিষদ না করায় বিএনপির অর্জন বিরোধীদের হাতে ত

সংবিধান সংস্কার পরিষদ না করায় বিএনপির অর্জন বিরোধীদের হাতে ত