ঢাকা | বঙ্গাব্দ

আজ ঢাকায় বের হওয়ার আগে দেখে নিন কোন সড়ক এড়িয়ে চলবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
আজ ঢাকায় বের হওয়ার আগে দেখে নিন কোন সড়ক এড়িয়ে চলবেন ছবির ক্যাপশন: রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ad728

রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন কর্মসূচি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে যানজট কমাতে নগরবাসীর জন্য একাধিক বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আরেকটি কনসার্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক স্বাভাবিক রাখতে ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল হয়ে চলাচল করবে।

এ ছাড়া সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহনের জন্য নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার এবং বিকল্পভাবে কাটাবন-হাতিরপুল-নীলক্ষেত হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড হয়ে চলাচলকারী যানবাহনের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এবং জনদুর্ভোগ কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাই সংশ্লিষ্ট সড়কে চলাচলের আগে নির্ধারিত বিকল্প রুট অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ