ঢাকা | বঙ্গাব্দ

১৫ আগস্টের প্রস্তুতি সভার অভিযোগ, একসঙ্গে গ্রেফতার ৫৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
১৫ আগস্টের প্রস্তুতি সভার অভিযোগ, একসঙ্গে গ্রেফতার ৫৩ ছবির ক্যাপশন: ভাটারায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত
ad728

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাটারা থানার বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। পুলিশের দাবি, সেখানে তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

পরে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কান

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কান