ঢাকা | বঙ্গাব্দ

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ad728

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বর্তমানে উৎপাদনে থাকা এবং পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কোম্পানিটির বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় নতুন গ্যাসের উৎস অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শেভরনের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

শেভরনের পক্ষে বাংলাদেশে কোম্পানিটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

দেশে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। একই সময়ে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা ধরে রাখা এবং নতুন উৎস খুঁজে বের করা জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানোর এই উদ্যোগকে সেই দীর্ঘমেয়াদি চাহিদা পূরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা, কী বললেন প্রধানমন্ত্রী?

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা, কী বললেন প্রধানমন্ত্রী?