ঢাকা | বঙ্গাব্দ

স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সচিবালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
ad728


স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের কাজে সম্পাদকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি জনস্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে সংবাদে তুলে ধরার আহ্বান জানান।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।




নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
গাজায় শিশুদের ওপর হামলা গণহত্যার ইঙ্গিত দেয়: জাতিসংঘ

গাজায় শিশুদের ওপর হামলা গণহত্যার ইঙ্গিত দেয়: জাতিসংঘ