ঢাকা | বঙ্গাব্দ

সৌদি প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
সৌদি প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়ন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী নতুন করে সৌদি আরবে প্রবেশ বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ছয় মাস পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি শ্রমবাজারে আইন ও বিধিবিধান মেনে চলার প্রবণতা বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের জন্য এ সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায়, প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ

ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ