ঢাকা | বঙ্গাব্দ

রোনালদো বিতর্কের মধ্যেও সিদ্ধান্তে অটল পর্তুগাল কোচ জেসুস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
রোনালদো বিতর্কের মধ্যেও সিদ্ধান্তে অটল পর্তুগাল কোচ জেসুস ছবির ক্যাপশন: রোনালদোকে ঘিরে বিতর্কের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল পর্তুগাল কোচ জর্জ জেসুস
ad728

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পর্তুগাল। জর্জ জেসুসের অধীনে এটি দলটির টানা তৃতীয় জয়। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় পর্তুগাল কোচকে।

রোনালদোকে নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে জেসুস বিষয়টি এড়িয়ে দলের পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ডেনমার্কের বিপক্ষে চার গোলের জয় এবং দলের পারফরম্যান্সই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এরপর জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে কথা বলায় তাঁর কোনো অনুশোচনা আছে কি না জানতে চাওয়া হয়। জেসুস স্পষ্টভাবে জানান, এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর বক্তব্য, কিছু খেলোয়াড়ের বিশেষ মর্যাদা থাকলেও মাঠের সিদ্ধান্তের ক্ষেত্রে নিয়ম সবার জন্য একই।

রোনালদোকে আগের ম্যাচে বেঞ্চে রাখার পর থেকেই জেসুসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদো মাঠে নামার সুযোগ না পেয়ে সতীর্থদের সঙ্গে জয় উদ্‌যাপন না করে ড্রেসিংরুমে চলে যান। পরে রোনালদো, জেসুস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসার মধ্যে বৈঠকও হয়।

এরপর রোনালদো পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান এবং একটি অনুশীলনেও অনুপস্থিত ছিলেন। তবে জেসুস নিজের সিদ্ধান্তে অটল থেকে বলেছেন, কোনো খেলোয়াড়ের অতীত বা মর্যাদা তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না।

ডেনমার্কের বিপক্ষে জয়ের পর জেসুস আরও জানান, পুরো দেশ তাঁর সঙ্গে আছে কি না, তা তিনি জানেন না। তবে তিনি চান পর্তুগালের সমর্থকেরা তাঁর পাশে থাকুন। আগামী ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের সামনে দলের পারফরম্যান্সেই তাঁর মনোযোগ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যা-ভূমিধস মোকাবিলায় প্রস্তুত সরকার, ১৭ জেলায় স্বল্পমেয়াদি

বন্যা-ভূমিধস মোকাবিলায় প্রস্তুত সরকার, ১৭ জেলায় স্বল্পমেয়াদি