ঢাকা | বঙ্গাব্দ

মরক্কো দলের যে দৃশ্য নজর কেড়েছে পুরো বিশ্বের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
মরক্কো দলের যে দৃশ্য নজর কেড়েছে পুরো বিশ্বের ছবির ক্যাপশন: জয়ের পর সিজদাটাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কোয় মরক্কোর ফুটবলাররা
ad728

৯০ মিনিটের নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই শেষে স্কোরলাইন ছিল ১-১। এরপর নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি মরক্কোর ফুটবলারদের দুটি আবেগঘন মুহূর্ত বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

টাইব্রেকার শুরুর আগে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি তার খেলোয়াড়দের নিয়ে মাঠেই মোনাজাতে অংশ নেন। আর জয়ের পরপরই দলের ফুটবলাররা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদায় লুটিয়ে পড়েন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিশ্বখ্যাত ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও মরক্কোর এই আবেগঘন উদযাপনের মুহূর্তটি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, জয় উদযাপনের আগে কৃতজ্ঞতা প্রকাশকে প্রাধান্য দিয়েছেন মরক্কোর খেলোয়াড়রা।

তবে এই আবেগঘন উদযাপনের পেছনে ছিল দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প। ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসসা ডিওপ।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নেদারল্যান্ডসের হয়ে প্রথম শট থেকে গোল করেন টিউন কুপমাইনার্স। অন্যদিকে মরক্কোর প্রথম শট নিতে এসে ব্যর্থ হন এল আয়নাউয়ি, ফলে শুরুতে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল ডাচরা।

তবে দ্বিতীয় শটে নেদারল্যান্ডসের জাস্টিন ক্লাইভার্ট গোল করতে ব্যর্থ হলে ম্যাচে ফিরে আসে মরক্কো। এরপর রাহিমি সফলভাবে গোল করে সমতা আনেন। তৃতীয় শটে নেদারল্যান্ডসের ভেগহোর্স্ট এবং মরক্কোর শেমসদিন তালবি দুজনই গোল করেন।

চতুর্থ শটে নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার বল পোস্টের বাইরে মারেন। তবে সবাইকে অবাক করে দিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শটও পোস্টে লেগে ফিরে আসে।

নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত আসে পঞ্চম শটে। নেদারল্যান্ডসের সামারভিলের শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর মরক্কোর হয়ে শেষ শট নিতে এসে কোনো ভুল করেননি সাইবারি। তার সফল শটেই ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।

ম্যাচ শেষে আনন্দ-উল্লাসের পাশাপাশি কৃতজ্ঞতা ও বিশ্বাসের অনন্য প্রকাশ ফুটবল বিশ্বের কাছে এক আবেগঘন বার্তা হয়ে ধরা দেয় মরক্কোর ফুটবলারদের উদযাপনে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম