ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, একদিনে হাসপাতালে ৮৩৯

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, একদিনে হাসপাতালে ৮৩৯ ছবির ক্যাপশন: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন
ad728

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৯১ জন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, খুলনায় ১৫৮ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৬ জন।

নতুন পাঁচজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিমুখ

জুলাই গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিমুখ