ঢাকা | বঙ্গাব্দ

দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান ছবির ক্যাপশন: হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে একটি তেলবাহী ট্যাংকার। ফাইল ছবি।
ad728

আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য আগামী ৬০ দিনের টোল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে কোনো ধরনের টোল বা পারাপার ফি আদায় করা হবে না। এ লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালি ব্যবহারের জন্য জমা পড়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির পর আন্তর্জাতিক জাহাজ চলাচল আরও স্বাভাবিক করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে রয়েছে।

তবে টোল মওকুফ করা হলেও নিরাপত্তাজনিত কারণে কিছু বিধিনিষেধ বহাল থাকবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে।তেহরানের আশা, এ উদ্যোগের ফলে আগামী দিনগুলোতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচল আরও স্বাভাবিক হবে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স