ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সাইফুল হক, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সাইফুল হক, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুল হককে ফুলেল শুভেচ্ছা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। ছবি: কালের দাবি।
ad728


জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।

বুধবার (৭ অক্টোবর) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরকালে সাইফুল হক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেন। পাশাপাশি তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের সভা ও মতবিনিময় কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

সফরকালে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বুদ্ধিজীবী, প্রবাসী বাংলাদেশি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন সাইফুল হক।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং পার্টির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক।

এ সময় পার্টির কেন্দ্রীয় সদস্য সজীব সরকার রতন ও মো. ফিরোজ আলী, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির মো. আলী উপস্থিত ছিলেন।

এ ছাড়া শ্রমজীবী নারী মৈত্রীর নেত্রী লিমা আক্তার ও মরিয়ম, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাধীন মিয়া, ঢাকা মহানগর উত্তর যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান, সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ভূঁইয়া (শ্যামল), নান্টু দাস, শফিকুল ইসলাম ও আলী আকবর সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ সাইফুল হকের সফল যুক্তরাষ্ট্র সফর এবং দেশে প্রত্যাবর্তনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
কাঁটাতার ভাষা ও সংস্কৃতির বন্ধন ছিন্ন করতে পারেনি: বাংলাভাগ

কাঁটাতার ভাষা ও সংস্কৃতির বন্ধন ছিন্ন করতে পারেনি: বাংলাভাগ