ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব বিলুপ্তির বিধান রেখে এসআরবি আইন, ২০২৬-এর খসড়ায় অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
র‍্যাব বিলুপ্তির বিধান রেখে এসআরবি আইন, ২০২৬-এর খসড়ায় অনুমোদন ছবির ক্যাপশন: সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত
ad728

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা।

খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধানও রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে র‍্যাব-সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ ছাড়া নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার বিধানও খসড়ায় রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী