ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় আসছেন আতিফ আসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ঢাকায় আসছেন আতিফ আসলাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার নিজেই এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপনাপূর্ণ ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের উদ্দেশে আতিফ জানিয়েছেন, তিনি ঢাকায় আসছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাতে পুরোপুরি প্রস্তুত।

ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী শুক্রবার ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’ ভিডিও বার্তাটি প্রকাশের পর থেকেই ঢাকার সংগীতপ্রেমী ও আতিফ-ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর ব্যানারে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে। বিস্তারিত তুলে ধরতে আজ, ২১ জুলাই রাজধানীতে প্রেস মিটের আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল আতিফ আসলাম বাংলাদেশে আসবে, এবং কনসার্টের দিন দর্শকদের সুবিধার্থে দুপুর ২টায় ভেন্যুর গেট ওপেন করা হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করে দেওয়া হবে। মূল সংগীতানুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। এই সংগীতায়োজনে আতিফ আসলামের রাজকীয় পরিবেশনার পাশাপাশি ঢাকার মঞ্চে বাড়তি মাত্রা যোগ করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।



নিউজটি পোস্ট করেছেন : ডনেল ডানিয়েল কস্তা

কমেন্ট বক্স
আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?

আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?