ঢাকা | বঙ্গাব্দ

শরিয়াহভিত্তিক রাষ্ট্রের ধারণা দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
শরিয়াহভিত্তিক রাষ্ট্রের ধারণা দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ad728

জামায়াতে ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে রাজনীতি করে, তা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যভিত্তিক সংগঠিত রাজনৈতিক দল। তবে তাদের শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সনদের প্রতিটি অংশে রাজনৈতিক দলগুলোর সম্মতি ও অসম্মতির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদের বিষয়গুলোও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

সংবিধান সংস্কার নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংসদীয় কমিটির আলোচনায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছিল। তবে কেউ যদি সংসদীয় আলোচনার পরিবর্তে রাজপথে কর্মসূচি বেছে নেয়, সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এ ধরনের কর্মসূচিতে জনসমর্থন সীমিত বলেও মন্তব্য করেন তিনি।

বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে

স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে