ঢাকা | বঙ্গাব্দ

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: রাজধানীর নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
ad728

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার প্রধান খাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর দেশের অর্থনীতির পরবর্তী বড় চালিকাশক্তি হিসেবে এই খাতকে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার কাজ শুরু করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি—সব ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। তাই এই শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং ২০২৬ সালের মধ্যেই এর আকার প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এই বাজারে বাংলাদেশের জন্যও উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের মধ্যে এ খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ কেবল সরকারের একক দায়িত্ব নয়; বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের সম্মিলিত উদ্যোগেই এ খাতকে এগিয়ে নিতে হবে।

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস রপ্তানিতে নগদ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান চালু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বন্ডেড সুবিধা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান হাই-টেক পার্কের আধুনিকায়ন এবং নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেধাবী তরুণ, দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবনী সক্ষমতার ওপর ভর করেই দেশ এই খাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে। সরকার বিনিয়োগকারী ও উদ্ভাবকদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

দুই দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ। সম্মেলনের পাশাপাশি আয়োজিত বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬-এ সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য প্রযুক্তি ও অন্যান্য ডিপ-টেক খাতের ৩৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। (বাসস)


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবার পার্টির নেতৃত্বে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান

লেবার পার্টির নেতৃত্বে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান