ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে সিএনজি-অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
নোয়াখালীতে সিএনজি-অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির বাসিন্দা মাওলানা কাওসারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন মাসুম। পথে মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা নে

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা নে