ঢাকা | বঙ্গাব্দ

ভিনির জোড়া গোলে ২-০ তে এগিয়ে ব্রাজিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ভিনির জোড়া গোলে ২-০ তে এগিয়ে ব্রাজিল ছবির ক্যাপশন: ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ব্রাজিল
ad728

বিশ্বকাপ জয়ের স্বপ্নে এগিয়ে চলা ব্রাজিলকে আবারও ভরসা দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। রাউন্ড অব ৩২ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামা কার্লো আনচেলত্তির শিষ্যরা প্রথমার্ধে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায়।

ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই জালে বল পাঠান তিনি।

এরপর আরও একবার বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল করা হয়। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল নেওয়ার সময় ফাউলের অভিযোগে রেফারি গোলটি স্বীকৃতি দেননি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও নিজের নাম স্কোরশিটে লেখান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রসে পেছনের পোস্টে ফাঁকা অবস্থায় থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেড করে বল জালে পাঠান।

এই জোড়া গোলের মাধ্যমে চলমান টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা আরও বাড়ালেন ভিনিসিয়ুস। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও