ঢাকা | বঙ্গাব্দ

শেষ পর্যন্ত হার মানলেন স্টারমার, পদত্যাগের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
শেষ পর্যন্ত হার মানলেন স্টারমার, পদত্যাগের ঘোষণা ছবির ক্যাপশন: লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ad728

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

সোমবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, তিনি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। স্টারমার বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি সব সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই কারণেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লেবার পার্টি জানিয়েছে, জুলাই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। গ্রীষ্মকালীন বিরতির পর পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন অভিজ্ঞ রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যাম। সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভের পর তাঁর পার্লামেন্টে প্রত্যাবর্তন নেতৃত্বের লড়াইকে আরও গুরুত্ব দিয়েছে।

২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় জয় পেয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিল। তবে পরবর্তী সময়ে কল্যাণ ভাতা কমানো, প্রতিরক্ষা ব্যয় নিয়ে বিতর্ক এবং একাধিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাঁর জনপ্রিয়তা কমতে থাকে। এ ছাড়া সরকারের বিভিন্ন কেলেঙ্কারি, উচ্চপর্যায়ের পদত্যাগ এবং অভিবাসনবিরোধী ডানপন্থী দলের উত্থানও স্টারমারের অবস্থান দুর্বল করে দেয়।

পদত্যাগের ভাষণে তিনি বলেন, তাঁর উত্তরসূরিকে তিনি পূর্ণ সমর্থন দেবেন এবং একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক ব্রিটেন গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। স্টারমারের পদত্যাগের ফলে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
নিরাপত্তা কৌশলে জনগণের সঙ্গে দূরত্ব নয়, পিজিআরকে প্রধানমন্ত্

নিরাপত্তা কৌশলে জনগণের সঙ্গে দূরত্ব নয়, পিজিআরকে প্রধানমন্ত্