ঢাকা | বঙ্গাব্দ

গ্যাস বিলের নামে প্রতারণা, ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা না পাঠানোর সতর্কতা তিতাসের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
গ্যাস বিলের নামে প্রতারণা, ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা না পাঠানোর সতর্কতা তিতাসের ছবির ক্যাপশন: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
ad728

বকেয়া গ্যাস বিল পরিশোধের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন কৌশল নিয়ে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক থাকতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, সম্প্রতি কিছু প্রতারক নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে। তারা বকেয়া বিল দ্রুত পরিশোধ না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে ব্যক্তিগত বিকাশ নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করছে।

তিতাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত বিকাশ বা অন্য কোনো ব্যক্তিগত নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

কোম্পানির তথ্য অনুযায়ী, গ্যাস বিল শুধুমাত্র তিতাসের অনুমোদিত ব্যাংকের শাখায় অথবা অনুমোদিত ডিজিটাল মাধ্যমে পরিশোধ করতে হবে। গ্রাহকরা বিকাশ, রকেট, উপায় ও ট্যাপসহ অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্ট থেকে নিরাপদে বিল পরিশোধ করতে পারবেন।

তিতাস আরও জানিয়েছে, বিল সংক্রান্ত কোনো সন্দেহজনক ফোন, বার্তা বা অর্থ পরিশোধের অনুরোধ পেলে গ্রাহকদের সরাসরি তিতাসের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় বা অফিসিয়াল যোগাযোগমাধ্যমে বিষয়টি যাচাই করতে হবে। কোনো ব্যক্তি বা কথিত এজেন্টের কাছে অর্থ লেনদেন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদারের আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর