ঢাকা | বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনের মৌসুম শুরু নভেম্বরে, প্রস্তুত ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
স্থানীয় সরকার নির্বাচনের মৌসুম শুরু নভেম্বরে, প্রস্তুত ইসি ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত
ad728

আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাসসকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নভেম্বরকে লক্ষ্য করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে রহমানেল মাছউদ বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আয়োজনের বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচনের উপযুক্ত সময় হিসেবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে বিবেচনা করছে কমিশন। তবে এই সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আয়োজন থাকায় সংশ্লিষ্ট সময়গুলো বাদ দিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে, ঈদ, রমজান থাকবে, এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।’

ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট বক্তব্য থেকে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরতে হবে সাকিবকে: ক্রীড়া প্রতিমন্ত্র

আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরতে হবে সাকিবকে: ক্রীড়া প্রতিমন্ত্র