ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপাল ছবির ক্যাপশন: নেপালে উৎপত্তি হওয়া ভূমিকম্পের কম্পন মঙ্গলবার সকালে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়। ছবি: ফাইল
ad728

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপাল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৫১৬ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে এর আগে এ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা প্রথম আলোকে জানান, আজ সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পের মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল অনেক দূরে থাকা সত্ত্বেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান তিনি। চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প হয়নি বলেও উল্লেখ করেন ফারজানা সুলতানা।


বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ জানালেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার এর মাত্রা ৫ দশমিক ৬ জানিয়েছে।

নেপালের ইংরেজি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায়।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।


গত বছর ২০২৫ সালের ২১ নভেম্বর দেশে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি পাঁচজন মারা যান নরসিংদীতে। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’