ঢাকা | বঙ্গাব্দ

ধানমন্ডি-মহাখালীতে পৃথক অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ধানমন্ডি-মহাখালীতে পৃথক অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা ছবির ক্যাপশন: ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এপেক্সের ছয়তলা বিক্রয়কেন্দ্রে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন
ad728


রাজধানীর ধানমন্ডিতে পাদুকা ব্র্যান্ড এপেক্সের একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে অবস্থিত ছয়তলা ভবনটিতে আগুন লাগে।

ভবনটির পুরো অংশই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

খবর পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ছয়টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে চারটি টিম ইতোমধ্যে আগুন নেভানোর কাজে যুক্ত ছিল। বাকি দুটি টিমও ঘটনাস্থলে পৌঁছানোর কথা ছিল।


অগ্নিকাণ্ডের কারণে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

২৭ নম্বর সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


ধানমন্ডির অগ্নিকাণ্ডের পর রাজধানীর মহাখালীতেও একটি পুরনো ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসের কাছে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

মহাখালীর ভবনটিতে আগুন লাগার পর সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দূরবর্তী এলাকা থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল।

মহাখালীর অগ্নিকাণ্ডের কারণ এবং সেখানে কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা নিয়ে ঢাকা-বেইজিং ঐকমত্য, উত্তরাঞ্চলের জন্য খুলছে নতু

তিস্তা নিয়ে ঢাকা-বেইজিং ঐকমত্য, উত্তরাঞ্চলের জন্য খুলছে নতু