ঢাকা | বঙ্গাব্দ

মজলুম জননেতা ভাসানীকে যথাযথ সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
মজলুম জননেতা ভাসানীকে যথাযথ সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব: সাইফুল হক ছবির ক্যাপশন: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ নভেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

 মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ নভেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা ভাসানীকে যথাযথ সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁর জীবন, সংগ্রাম ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগও নিতে হবে।

সাইফুল হক বলেন, মাওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা। শোষিত-বঞ্চিত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর ও রাজনৈতিক পথপ্রদর্শক।

বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মুক্তির সংগ্রামে ভাসানীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। ক্ষমতার মোহের ঊর্ধ্বে থেকে তিনি সব সময় জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েছেন এবং শোষিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন সংগ্রাম করেছেন।


সাইফুল হকের ভাষ্য অনুযায়ী, সাম্রাজ্যবাদ, শোষণ-বঞ্চনা ও স্বৈরাচারের বিরুদ্ধে মাওলানা ভাসানীর আপসহীন অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী সময়ে জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ভাসানীর ভূমিকার কথা উল্লেখ করেন।

সাইফুল হক বলেন, মাওলানা ভাসানী শুধু অতীতের একজন রাজনৈতিক নেতা নন; তাঁর দেশপ্রেম, গণমুখী রাজনীতি এবং শোষিত মানুষের পক্ষে আপসহীন অবস্থান বর্তমান বাংলাদেশেও প্রাসঙ্গিক।

তিনি মনে করেন, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

বিবৃতিতে মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক সরকার ও দেশবাসীর প্রতি তাঁর জীবন ও সংগ্রামের চেতনা ধারণের আহ্বান জানান। একই সঙ্গে শোষণমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সার্বভৌম বাংলাদেশ গড়ার সংগ্রাম এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ