ঢাকা | বঙ্গাব্দ

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত, আহত ২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত, আহত ২৫ ছবির ক্যাপশন: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধারকাজ চালান ফায়ার সার্ভিসের সদস্যরা।
ad728

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্য নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে এক শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়। অন্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। ফলে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন