ঢাকা | বঙ্গাব্দ

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন টিকার সাফল্য, বড় পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন টিকার সাফল্য, বড় পরীক্ষায় আশাব্যঞ্জক ফল ছবির ক্যাপশন: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্না যৌথভাবে এই টিকা তৈরি করেছে।
ad728

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন গবেষকেরা। উচ্চ ঝুঁকির মেলানোমা রোগীদের অস্ত্রোপচারের পর ব্যক্তিকেন্দ্রিক একটি টিকা ও ইমিউনোথেরাপির ওষুধ একসঙ্গে প্রয়োগ করে ক্যানসার ফিরে আসা ঠেকানোর ক্ষেত্রে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

‘ইন্টিসমেরান’ নামের এই টিকা তৈরি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্না। মেলানোমায় আক্রান্ত উচ্চ ঝুঁকির রোগীদের অস্ত্রোপচারের পর টিকাটি দেওয়া হয়। এর সঙ্গে ক্যানসারের চিকিৎসায় ইতিমধ্যে ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডা ব্যবহার করা হয়েছে।

মার্ক ও মডার্নার যৌথ ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক ফলাফলে টিকা ও কিট্রুডার সম্মিলিত চিকিৎসা নেওয়া রোগীরা শুধু কিট্রুডা নেওয়া রোগীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় ক্যানসারমুক্ত ছিলেন। একই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।


তৃতীয় ধাপের এই পরীক্ষায় এক হাজারের বেশি রোগী অংশ নেন। তাঁদের সবাই ছিলেন উচ্চ ঝুঁকির দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের মেলানোমায় আক্রান্ত।

এই রোগীদের কারও শরীরের নির্দিষ্ট একটি অংশে বড় আকারের টিউমার ছিল। আবার কারও ক্ষেত্রে ক্যানসার ইতিমধ্যে শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল।

প্রাথমিক ফলাফলে চিকিৎসাটির কার্যকারিতার ইঙ্গিত পাওয়া গেলেও এর সুফল কত দিন স্থায়ী হবে, তা এখনো নিশ্চিত নয়।


ক্যানসার বিশেষজ্ঞরা প্রাথমিক ফলাফলকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ফলাফল পর্যালোচনা ও যাচাইও হয়নি।

পরীক্ষার সব ধাপ শেষ হওয়ার পর চিকিৎসাব্যবস্থাটির জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। এরপর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) ব্যবস্থায় টিকাটি ব্যবহারের ক্ষেত্রেও আলাদা অনুমোদনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সূত্র:বিবিসি

নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউরোপে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিত

ইউরোপে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিত