ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্পেন ছবির ক্যাপশন: অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, জোড়া গোলে নায়ক ওইয়ারসাবাল
ad728

দাপুটে পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা লুইস দে লা ফুয়েন্তের দলকে জয়ের পথে নেতৃত্ব দেন ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল, যিনি করেন জোড়া গোল। অপর গোলটি করেন পেদ্রো পররো।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। বলের দখল, সুযোগ তৈরি ও আক্রমণের ধার—সব দিক থেকেই অস্ট্রিয়াকে ছাপিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্পেন নেয় ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে অস্ট্রিয়ার পাঁচটি প্রচেষ্টার একটিও গোলমুখে ছিল না।

৩৬তম মিনিটে মার্ক কুকুরেইয়ার নিখুঁত পাস থেকে প্রথম গোল করেন ওইয়ারসাবাল। বিরতির পর ৬৬তম মিনিটে কুকুরেইয়ার আরেকটি দারুণ আক্রমণ থেকে অ্যালেক্স বায়েনার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পররো।

শেষ দিকে স্পেনের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ৮৯তম মিনিটে আবারও কুকুরেইয়ার থ্রু পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওইয়ারসাবাল, নিশ্চিত করেন বড় ব্যবধানের জয়।

এই জোড়া গোলের মাধ্যমে চার দশকের মধ্যে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে দুই গোল করার কীর্তি গড়লেন ওইয়ারসাবাল। সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো।

চলতি বিশ্বকাপে এটি ওইয়ারসাবালের চতুর্থ গোল। জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ২৯-এ।

রক্ষণেও দুর্দান্ত স্পেন। ২০০৬ সালের পর প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কোনো গোল না খাওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির অপরাজিত থাকার ধারাও পৌঁছেছে টানা ৩৪ ম্যাচে।

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম নকআউট পর্বে জয়ের স্বাদ পেল স্পেন। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়া।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝু

পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝু