ঢাকা | বঙ্গাব্দ

টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি ছবির ক্যাপশন: রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। পাশে বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: পিআইডি
ad728


ঢাকা, ১২ আগস্ট ২০২৬: বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি বামপন্থী রাজনৈতিক শক্তিগুলোরও অসামান্য ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেন, গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল ও শক্তিগুলোর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। গণতন্ত্রকে টেকসই করতে হলে সেই আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দীর্ঘদিনের গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই নেতা সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।

বিরোধী দলের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাসও পূর্ণ হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। কিন্তু এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ যারা তৈরি করতে চায়, তাদের এর দায়-দায়িত্ব নিতে হবে। এ দেশের জনগণ রাজপথে থেকে অতীতেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেছে।

আগামী দিনেও রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান এ্যানি।

বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন