ঢাকা | বঙ্গাব্দ

জাইমা রহমানকে নিয়ে পোস্ট, রাতেই অভিযান চালাল পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
জাইমা রহমানকে নিয়ে পোস্ট, রাতেই অভিযান চালাল পুলিশ ছবির ক্যাপশন: জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের অভিযোগে আখাউড়ায় এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক সাবিদুল ইসলাম সিয়াম (১৭) আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আখাউড়া থানা সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হয় এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে সিয়ামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে