ঢাকা | বঙ্গাব্দ

৪৫ ট্যাংকারকে জরিমানা-জব্দের হুঁশিয়ারি ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
৪৫ ট্যাংকারকে জরিমানা-জব্দের হুঁশিয়ারি ইরানের ছবির ক্যাপশন: হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
ad728

ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি তেল ও গ্যাসবাহী জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এসব জাহাজ আটক, জরিমানা এবং বহন করা পণ্য জব্দের হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

হরমুজ প্রণালি পরিচালনার জন্য গঠিত নতুন সংস্থা ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে শিপ-টু-শিপ পণ্য স্থানান্তরে যুক্ত অন্য নৌযানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

তালিকায় ভিএলসিসি, এলএনজি, এলপিজি ও পরিশোধিত জ্বালানি পরিবহনকারী জাহাজ রয়েছে। এসব জাহাজের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের এডনক লজিস্টিকস অ্যান্ড শিপিং ও ন্যাভিগ৮ ট্যাঙ্কারস, সৌদি আরবের বাহরি, নরওয়ের ক্লাভেনেস শিপ ম্যানেজমেন্ট ও স্টোল্ট ট্যাঙ্কারস এবং দক্ষিণ কোরিয়ার সিনোকোরের জাহাজ রয়েছে।

ইরান জানিয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরে যুক্ত যেকোনো জাহাজকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তালিকা থেকে নাম বাদ দিতে চাইলে সংশ্লিষ্ট জাহাজকে প্রয়োজনীয় ব্যাখ্যাসহ ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।

সংঘাত শুরুর আগে বিশ্বব্যাপী দৈনিক ব্যবহৃত অপরিশোধিত তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এদিকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন অব্যাহত রয়েছে এবং গত সাত দিনে প্রতিদিন গড়ে ৮০ লাখ ব্যারেলের বেশি তেল প্রণালি অতিক্রম করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি