ঢাকা | বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের সহায়তায় ছাত্রদলের ১০ দফা নির্দেশনা, উদ্ধার ও ত্রাণে সক্রিয় হওয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
বন্যাদুর্গতদের সহায়তায় ছাত্রদলের ১০ দফা নির্দেশনা, উদ্ধার ও ত্রাণে সক্রিয় হওয়ার আহ্বান ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ad728

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের উদ্ধার, নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১০ জুলাই) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অতীতের ধারাবাহিকতায় এবারও মানবিক সহায়তায় মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের।

নির্দেশনায় বন্যাকবলিত এলাকার মানুষ ও গবাদিপশুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, প্রতিটি ইউনিটে উদ্ধারকারী দল গঠন, স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি ওষুধ প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারের ফেলে আসা ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়, বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, নারী, শিশু ও প্রবীণদের অগ্রাধিকার দিয়ে সহায়তা এবং সম্ভাব্য রোগ মোকাবিলায় ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ এবং পরিচালিত সব কার্যক্রমের তথ্য নিয়মিত কেন্দ্রীয় দপ্তরে পাঠাতেও বলা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশব্যাপী বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের সার্বিক তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, চলমান দুর্যোগে মানবিক দায়িত্ববোধ থেকে প্রতিটি নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ : মির্জা ফখরুল

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ : মির্জা ফখরুল