ঢাকা | বঙ্গাব্দ

‘বাড়তি বিদ্যুৎ বিল’ অভিযোগে তদন্তের নির্দেশ, অনিয়ম প্রমাণ হলে কঠোর ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
‘বাড়তি বিদ্যুৎ বিল’ অভিযোগে তদন্তের নির্দেশ, অনিয়ম প্রমাণ হলে কঠোর ব্যবস্থা ছবির ক্যাপশন: ‘বাড়তি বিদ্যুৎ বিল’ অভিযোগে তদন্তের নির্দেশঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
ad728

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভাটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের কারণ অনুসন্ধান, লোডশেডিং পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় মিটার স্থাপনের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছ থেকে জুন মাসে তুলনামূলক বেশি বিল পাওয়ার অভিযোগ এসেছে। এ বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্যও নেওয়া হয়।

তবে সভায় অংশ নেওয়া জেলা প্রশাসকদের অনেকে জানিয়েছেন, তাদের কাছে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ আসেনি।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, গ্রাহকদের বিলসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো করণিক বা হিসাবগত ভুল থাকলে তা দ্রুত সংশোধন করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, “যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায়ে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রাহকদের অভিযোগ জানানোর জন্য বিদ্যুৎ বিভাগ আবারও হটলাইন নম্বর ব্যবহারের অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির নির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ করা যাবে।

সভায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনগুলোর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। কর্মকর্তারা জানান, এ বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত আছেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
অবশেষে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করলো ভারত

অবশেষে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করলো ভারত