ঢাকা | বঙ্গাব্দ

'বাংলা কিউআর' লেনদেনে থাকছে না কোনো ফি, ক্যাশলেস সমাজের ঘোষণা অর্থমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
'বাংলা কিউআর' লেনদেনে থাকছে না কোনো ফি, ক্যাশলেস সমাজের ঘোষণা অর্থমন্ত্রীর ছবির ক্যাপশন: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
ad728



একটি আধুনিক ডিজিটাল অর্থনীতি ও সম্পূর্ণ ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে 'বাংলা কিউআর' কোডভিত্তিক লেনদেনে যেকোনো ধরনের ফি বা চার্জ না রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (১ অক্টোবর) এক বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, সাধারণ নাগরিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের জন্য আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

অর্থমন্ত্রী জানান, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে লেনদেনে অতিরিক্ত কোনো চার্জ বা কমিশন না থাকায় দেশের সকল স্তরের মানুষ নির্বিঘ্নে ডিজিটাল অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এর ফলে একদিকে যেমন কাগুজে নোটের ব্যবহার হ্রাস পাবে, অন্যদিকে দেশের সার্বিক আর্থিক ব্যবস্থা অনেক বেশি স্বচ্ছ ও দ্রুততর হবে।

সরকারের এই সময়োপযোগী ও নাগরিকবান্ধব উদ্যোগের সুফল নিতে কোনো ধরনের দ্বিধা বা সংশয় ছাড়াই দেশে সার্বিক ক্যাশলেস ও সুরক্ষিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ীসমাজ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর