ঢাকা | বঙ্গাব্দ

আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২৫.৭ শতাংশ প্রবৃদ্ধি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২৫.৭ শতাংশ প্রবৃদ্ধি ছবির ক্যাপশন: প্রবাসী আয় বা রেমিট্যান্স। ছবি: সংগৃহীত
ad728


চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১ দশমিক ৮৬১ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫ দশমিক ১৯৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪ দশমিক ৩৩৯ বিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

রেমিট্যান্সের ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পা

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পা