ঢাকা | বঙ্গাব্দ

সাত জেলায় বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
সাত জেলায় বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪ ছবির ক্যাপশন: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের সাতটি জেলা এখনো বন্যাকবলিত
ad728

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের সাতটি জেলা এখনো বন্যাকবলিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধস-সংক্রান্ত ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলাভিত্তিক প্রাণহানির মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

বন্যাদুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সাত জেলায় মোট ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে ৩৮ হাজার ৪২২ জন মানুষ অবস্থান করছেন।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকায় চাল, শুকনো খাবার, নগদ অর্থ, শিশুখাদ্যসহ বিভিন্ন জরুরি সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কয়েকটি জেলায় অতিরিক্ত আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসআরবি গঠনে বিল, র‍্যাবের প্রায় সবকিছুই থাকছে নতুন বাহিনীতে

এসআরবি গঠনে বিল, র‍্যাবের প্রায় সবকিছুই থাকছে নতুন বাহিনীতে