ঢাকা | বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী ছবির ক্যাপশন: জাতীয় সংসদ
ad728

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে সরকারি চাকরি, ভাতা ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত এক নোটিসের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের পাশাপাশি যারা ভুয়া সনদের ভিত্তিতে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন এবং তাদের ওয়ারিশদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর-৪ আসনের এনসিপি সংসদ সদস্য আখতার হোসেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুতি এবং প্রশাসনিক শুদ্ধি অভিযান জোরদার’ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

জবাবে আহমেদ আযম খান বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি বা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সরকার এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করবে না।

এ সময় সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, অতীতে কিছু অসাধু ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি, রাজনৈতিক পদ, ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন। এর ফলে প্রকৃত যোগ্য ও মেধাবী অনেকেই বঞ্চিত হয়েছেন।

জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের সংখ্যা নিয়ে অতীতে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। এ ধরনের অপচেষ্টা ও জালিয়াতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সুইজারল্যান্ডে মুখোমুখি ওয়াশিংটন-তেহ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সুইজারল্যান্ডে মুখোমুখি ওয়াশিংটন-তেহ