ঢাকা | বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮৭, মাদক কারবারি ৪৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮৭, মাদক কারবারি ৪৯ ছবির ক্যাপশন: রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান
ad728

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, ডাকাতি সংশ্লিষ্ট অপরাধী এবং মাদক কারবারিরা রয়েছেন।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে একজন তালিকাভুক্তির বাইরে থাকা চাঁদাবাজ, ৩৭ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি এবং ৪৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা

পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা