ঢাকা | বঙ্গাব্দ

৩ দিনেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
৩ দিনেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে লড়াই করার আগেই আত্মসমর্পণ করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র তিন দিনেই ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর ২৭০ রানের বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষভাগে ৯ ওভার ব্যাট করে এক উইকেটে ৪০ রান তুলেছিল টাইগাররা। তবে তৃতীয় দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

দিনের শুরুতেই দলীয় সংগ্রহে মাত্র এক রান যোগ করে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। ব্লেসিং মুজারাবানির বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর দ্রুতই বিদায় নেন মুমিনুল হক। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ১৩ রান করে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। এতে ৪৬ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বড় ইনিংসে রূপ দিতে পারেননি। মধ্য ও নিম্নক্রমের ব্যাটাররাও ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।

দ্বিতীয় ইনিংসেও তাওহীদ হৃদয় ও অমিত হাসানসহ বেশ কয়েকজন ব্যাটার রানের খাতা সমৃদ্ধ করতে পারেননি। শেষ পর্যন্ত কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই পরাজয়ের মধ্য দিয়ে টেস্টে ব্যাটিং দুর্বলতা ও ধারাবাহিকতার সংকট আবারও সামনে চলে এলো বাংলাদেশের।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে জিম্মি হতে দ

সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে জিম্মি হতে দ