ঢাকা | বঙ্গাব্দ

টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক: জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক:  জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে। ছবির ক্যাপশন: টাঙ্গাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728


বিএনপি সরকারের প্রতি মানুষের ‘হিমালয় সমান’ প্রত্যাশা মাত্র সাত মাসের মধ্যে কেন শুকিয়ে যাচ্ছে, তা সরকারকে ঠান্ডা মাথায় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, দ্রুত জ্বালানি সংকট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে না পারলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যেতে পারে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী, দুর্বৃত্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা পার্টি সেন্টারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, মানুষের প্রত্যাশা ও আস্থার জায়গাটি কোনোভাবেই বিপর্যস্ত হতে দেওয়া যাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বা দলীয় সংশ্লিষ্টতা বিবেচনা না করে যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, দ্রুত পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে না পারলে সরকারের ইতিবাচক অর্জনগুলোও প্রশ্নের মুখে পড়বে। জ্বালানি খাতে সংকট কাটাতে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো বিশেষ পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে কাজে লাগাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার এই সুযোগ কোনোভাবেই নষ্ট করা উচিত নয়।

কর্মীসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যেমন বিপুল সমর্থন রয়েছে, তেমনি রয়েছে বিপুল প্রত্যাশা। জনগণের এই প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরিক দল এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

আকবর খান বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে এবং এখনো সরকারকে সমর্থন করছে। তবে সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করা হবে, তেমনি ভুল পদক্ষেপ ও খারাপ কাজের সমালোচনাও করা হবে।

তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া ইতিবাচক দিক। তবে গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার চিত্রও দেখা যাচ্ছে। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে তারা ব্যর্থ দেখতে চান না।

তিনি দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুন বলেন, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হবে, তা তারা ভাবেননি। দেশি-বিদেশি নানা চ্যালেঞ্জের মুখে থাকা সরকারকে সংকট মোকাবিলায় ২০২৪ সালের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলসহ দেশের বিভিন্ন অংশের চিন্তাশীল মানুষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে এবং আউয়াল মাহমুদের সঞ্চালনায় কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ

বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ