ঢাকা | বঙ্গাব্দ

৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নিবন্ধিত দলগুলোকে ইসির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নিবন্ধিত দলগুলোকে ইসির নির্দেশ ছবির ক্যাপশন: বাংলাদেশ নির্বাচন কমিশন
ad728

নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব এবং নিরীক্ষা (অডিট) প্রতিবেদন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দলগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রাজনৈতিক দল নিবন্ধন-সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসারে নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং অডিট প্রতিবেদন জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য সব দলকে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো নিবন্ধিত দল টানা তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এসব দলকে নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি