ঢাকা | বঙ্গাব্দ

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জুলাই মাসজুড়ে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জুলাই মাসজুড়ে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। দুই ধাপে অনুষ্ঠিতব্য এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জনসংযোগ, সমাবেশ এবং রাজনৈতিক প্রচারণা চালাবে দলটি।

রোববার (৫ জুলাই) এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত করে পুরো মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হবে ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে। এরপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জুলাই সিলেট অঞ্চলের কর্মসূচি শেষে রাজধানীর বাংলামোটরের উদ্দেশে যাত্রা করবে দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে ৭ জুলাই কক্সবাজার থেকে। পর্যায়ক্রমে বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও জনসমাবেশের আয়োজন করা হবে।

এনসিপি জানিয়েছে, ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরা এবং দলের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

দলটির নেতারা আশা করছেন, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ