ঢাকা | বঙ্গাব্দ

গণতান্ত্রিক অর্জন হটকারিতার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026 ইং
গণতান্ত্রিক অর্জন হটকারিতার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না: সাইফুল হক ছবির ক্যাপশন: বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় কর্মশালায় যুব কর্মসংস্থান, গণতান্ত্রিক অর্জন ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

দেশের যুবসমাজের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ভোটের অধিকারসহ দেশের গণতান্ত্রিক যাত্রার অর্জন কোনো হঠকারিতার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না।

শনিবার (২৮ নভেম্বর) বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


সাইফুল হক বলেন, গত আড়াই বছরে দেশের বিশাল যুবসমাজের প্রত্যাশা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে। তরুণদের জন্য মর্যাদাপূর্ণ কাজ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে দেশে নতুন করে ‘যুব বিস্ফোরণের’ পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি বলেন, দেশের বিপুল শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থানকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার দিতে হবে। শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা জরুরি।


বিশাল বেকার জনগোষ্ঠী ক্রমাগত বাড়তে থাকলে সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলার ঝুঁকিও বাড়ে বলে মন্তব্য করেন সাইফুল হক।

তিনি বলেন, বেকারত্বের সঙ্গে চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, সামাজিক অনাচার ও বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা বৃদ্ধির পরোক্ষ সম্পর্ক রয়েছে। কর্মহীন ও হতাশ যুবসমাজকে রেখে গণতান্ত্রিক, স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।


সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন সুযোগ তৈরি করেছে। এই অর্জন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবসমাজকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে শুধু নির্বাচনের সময় ভোটার হিসেবে বিবেচনা করলে চলবে না। রাষ্ট্রের নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ নির্মাণে তাদের কার্যকর অংশীদার করতে হবে। দেশের তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কর্ম, সৃজনশীলতা ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে যুক্ত করতে ব্যর্থ হলে সম্ভাবনা সংকটে রূপ নিতে পারে।


তরুণদের হতাশা দূর করতে সরকারকে অবিলম্বে যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, তরুণদের সামনে মর্যাদাপূর্ণ জীবন ও ভবিষ্যতের নিশ্চয়তা তৈরি করা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।


সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আওয়াল মাহমুদ।

কর্মশালায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সহ-সদস্যসচিব মো. ইব্রাহিম হোসেন রনি, যুবনেতা নান্টু দাস, আরিফুল ইসলাম, রাজু আহমেদসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চার অভিযোগ, যেসব অপরাধের রা

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চার অভিযোগ, যেসব অপরাধের রা