ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র আশুরায় সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
পবিত্র আশুরায় সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: ''ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই''
ad728

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। পবিত্র আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র আশুরা শুধু শোক ও স্মরণের দিন নয়; এটি সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ এবং নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষার প্রতীক। ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা এবং মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত।

বাণীতে তিনি উল্লেখ করেন, কারবালার ঘটনা মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, যা যুগে যুগে মানুষকে সত্যের পক্ষে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে। মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং আদর্শের প্রতি অবিচল থাকার যে শিক্ষা কারবালা দিয়েছে, তা আজও সমগ্র মানবজাতির জন্য প্রেরণার উৎস।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১,৪০০ বছর আগে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) তাঁর পরিবারের সদস্য ও বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদতের মহান মর্যাদা বরণ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের এক চিরন্তন প্রতীকে পরিণত করেছে।

পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রী হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের পবিত্র স্মৃতির প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, আশুরার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে সত্য, ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে অনুপ্রাণিত করবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
জি–৭ সম্মেলনের ছবি বিতর্কে ট্রাম্প-মেলোনি সম্পর্কে নতুন উত্ত

জি–৭ সম্মেলনের ছবি বিতর্কে ট্রাম্প-মেলোনি সম্পর্কে নতুন উত্ত