ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে করিডোর স্থাপনের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
মিয়ানমার হয়ে চীনের সঙ্গে করিডোর স্থাপনের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ছবির ক্যাপশন: অর্থনৈতিক সুবিধা ও জাতীয় স্বার্থের আলোকে পর্যালোচনা করা হচ্ছে
ad728

মিয়ানমারের মাধ্যমে চীনের সঙ্গে সম্ভাব্য পরিবহন করিডোর স্থাপনের বিষয়টি বাংলাদেশ সরকার এখনো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি অর্থনৈতিক সুবিধা ও জাতীয় স্বার্থের আলোকে পর্যালোচনা করা হচ্ছে।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য এই করিডোরের মূল উদ্দেশ্য হলো পরিবহন ব্যয় ও সময় কমিয়ে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত, সহজ ও কম ব্যয়বহুল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলের সঙ্গে মিয়ানমারের কয়েকটি সমুদ্রবন্দরের কার্যকর যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেই বিদ্যমান নেটওয়ার্ক ব্যবহার করে যদি বাংলাদেশের সঙ্গে একটি মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ট্রান্সপোর্ট করিডোর সফলভাবে পরিচালিত হচ্ছে এবং এসব করিডোরের প্রধান লক্ষ্য হলো দ্রুত ও কম খরচে বাণিজ্যিক যোগাযোগ নিশ্চিত করা। তবে বাংলাদেশ এখনো বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে।

চীন সফরের অর্জন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার দুই দেশের সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ’ থেকে উন্নীত হয়ে ‘চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ারড ফিউচার’-এ পৌঁছেছে, যা চীনের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ পর্যায় হিসেবে বিবেচিত হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দিল্ল

আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দিল্ল