ঢাকা | বঙ্গাব্দ

বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬ শতাধিক মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬ শতাধিক মানুষ ছবির ক্যাপশন: বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যরা
ad728

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগ মোকাবিলায় দেশের ১১টি জেলায় বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।

রোববার (১২ জুলাই) বিজিবি জানায়, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলার মোট ৯০টি স্থানে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং চলছে। প্রয়োজনে দ্রুত উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

সবচেয়ে বেশি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে বান্দরবানে। সেখানে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবাও দেওয়া হয়েছে।

এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ভূমিধস ও উপড়ে পড়া গাছ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ করছে বিজিবি। কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায়ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ