সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনির সুড়ঙ্গ ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জাবারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে ঘটনাস্থল থেকে অন্তত ৬০টি মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুই শ্রমিক বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন। তাদের একজন জানান, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বেঁচে যাওয়া শ্রমিক খায়ের আল-সাইয়েদ জানান, তিনি সহকর্মীদের সঙ্গে সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন। তবে ধসে পড়া সুড়ঙ্গগুলোর ভেতরে আরও কতজন শ্রমিক রয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে স্বর্ণ উত্তোলনের জন্য ব্যবহৃত আল-জাবারা খনিতে একাধিক সুড়ঙ্গ ধসে পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
সুদানে স্বর্ণখনিতে দুর্ঘটনা নতুন ঘটনা নয়। দেশটির বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণভাবে স্বর্ণ উত্তোলনের কারণে প্রায়ই শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।
তবে সর্বশেষ এই দুর্ঘটনায় একসঙ্গে অন্তত ৬০ জনের মৃত্যুর ঘটনায় নতুন করে নিরাপত্তা ব্য

কালের দাবি ডেস্ক