ঢাকা | বঙ্গাব্দ

বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৯তম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৯তম ছবির ক্যাপশন: আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর সূচকের তথ্য
ad728

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের সর্বশেষ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৯তম অবস্থানে। সোমবার (২৯ জুন) সকাল ৮টা ৪৩ মিনিটে প্রকাশিত বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর সূচকে এ তথ্য উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, কামপালার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ১৭৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি সংবেদনশীল ব্যক্তিদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

অন্যদিকে, রাজধানী ঢাকার এএকিউআই স্কোর ছিল ৮০, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। যদিও এই মানে দীর্ঘ সময় বাইরে অবস্থান করলে শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সর্বশেষ তালিকায় বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ইসরায়েলের জেরুজালেমতেল আবিব-ইয়াফো, ভারতের কলকাতাদিল্লি, এবং ব্রাজিলের সাও পাওলোও স্থান পেয়েছে। এর মধ্যে সাও পাওলোর অবস্থান ছিল ৩৩তম।

বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়াগত কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুর মান নিয়মিত পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
টানা ৬ বিশ্বকাপে গোলের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড রোনালদোর, পর্ত

টানা ৬ বিশ্বকাপে গোলের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড রোনালদোর, পর্ত