ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ ছবির ক্যাপশন:
ad728


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হন। অন্যদিকে রাশিয়া ও রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা জানান, পাভলোগ্রাদে রুশ হামলায় ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুদ্ধ শুরুর আগে প্রায় এক লাখ মানুষের বসবাস ছিল পূর্ব-মধ্যাঞ্চলীয় শহর পাভলোগ্রাদে। দীর্ঘদিন ধরেই শহরটি রুশ হামলার লক্ষ্যবস্তু।

এদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে তিন বছর বয়সী এক শিশুপুত্র নিহত হয় এবং তার বাবা-মা আহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার গুসেভ।

এ ছাড়া রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রাতের হামলায় দুইজন নিহত হয়েছেন বলে ক্রেমলিন-নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেনের একটি ড্রোন হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে এখনো কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিন পূর্ব ইউক্রেনের দখল করা অঞ্চল নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনাও স্থবির হয়ে রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

১২ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা