ঢাকা | বঙ্গাব্দ

খামেনির দাফনে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
খামেনির দাফনে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ছবির ক্যাপশন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ad728

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দফনে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.)

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইরানের আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে রওনা করবেন।

স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে

 বার্তাসংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : ডনেল ডানিয়েল কস্তা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ