ঢাকা | বঙ্গাব্দ

সংসদে অর্থমন্ত্রীর তথ্য, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১.৪৭ লাখ কোটি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
সংসদে অর্থমন্ত্রীর তথ্য, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১.৪৭ লাখ কোটি ছবির ক্যাপশন: রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। ছবি: সংগৃহীত
ad728

রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য জানতে চান, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী।

জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

রাষ্ট্র-মালিকানাধীন এই ছয় ব্যাংক হলো—অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি।

অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

সংসদে দেওয়া তথ্যে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’

‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’